ড. মুযাফফর বিন মুহসিন

প্রশ্ন (০৫): সাহু সিজদার সঠিক পদ্ধতি কী? [তাওহীদ, কুমিল্লা]

উত্তর: সাহু সিজদার সঠিক পদ্ধতি হল:

১- যদি ইমাম ছালাতরত অবস্থায় নিজের ভুল সম্পর্কে নিশ্চিত হন কিংবা সরবে ‘সুবহানাল্লাহ’ বলার মাধ্যমে লোকমা দিয়ে মুক্তাদীগণ ভুল ধরিয়ে দেন, তবে তিনি শেষ বৈঠকের তাশাহ্হুদ শেষে তাকবীর দিয়ে পরপর দু’টি সিজদা দিবেন। অতঃপর সালাম ফিরাবেন (ছহীহ মুসলিম, হা/৫৭১; মিশকাত, হা/১০১৫)।

২- যদি রাক‘আত বেশী পড়ে সালাম ফিরিয়ে দেন, অতঃপর ভুল ধরা পড়ে, তখন (পূর্বের ন্যায় বসে) তাকবীর দিয়ে ‘সিজদায়ে সাহু’ করে সালাম ফিরাবেন (ছহীহ বুখারী, হা/১২২৬; ছহীহ মুসলিম, হা/৫৭২; মিশকাত, হা/১০১৬)।

৩- যদি রাক‘আত কম করে সালাম ফিরিয়ে দেন। তখন তাকবীর দিয়ে উঠে দাঁড়িয়ে বাকী ছালাত আদায় করবেন ও উপরিউক্তভাবে ‘সিজদায়ে সহো’ দিয়ে পুনরায় সালাম ফিরাবেন (ছহীহ বুখারী, হা/৪৮২, ৬০৫১; ছহীহ মুসলিম, হা/৫৭৩; মিশকাত, ১০১৭)।

৪- ছালাতের কমবেশী যাই-ই হৌক সালামের আগে বা পরে দু’টি ‘সিজদায়ে সাহু’ দিবেন (ছহীহ মুসলিম, হা/৫৭২)। মোটকথা ‘সিজদায়ে সাহু’ সালামের পূর্বে ও পরে দু’ভাবেই জায়েয আছে। কিন্তু তাশাহহুদ শেষে কেবল ডাইনে একটি সালাম দিয়ে দু’টি ‘সিজদায়ে সাহু’ করে পুনরায় তাশাহ্হুদ ও দরূদ পড়ে দু’দিকে সালাম ফিরানোর প্রচলিত প্রথার কোন ভিত্তি নেই (মির‘আতুল মাফাতীহ, ২/৩২, ৩/৪০৭, ১০২৪ পৃ.)। আর সাহু সিজদার পর দু’দিকে সালাম ফিরানোই উত্তম (আবূ দাঊদ, হা/৯৯৬; ইরওয়াউল গালীল, হা/৩২৬; মিশকাত, হা/৯৫০)।

Share With
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Special Web Offer
Do you want to Create your Own or Business's Digital Appearance