শান্তি, সমৃদ্ধি ও আদর্শ সমাজ গঠনে ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই। তাওহীদ ভিত্তিক শিক্ষাই হাজার বছরের স্তূপীকৃত অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াতকে বিদূরিত করেছিল। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেই তা‘লীম প্রদানের মাধ্যমে যাবতীয় অন্যায়, অনাচার, খুনখারাবী, যেনা-ব্যভিচার, হিংসা-বিদ্বেষ মূলোৎপাটন করে...